আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে-ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারাস্টাফ রিপোর্টার:: শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে মহান স্বাধীনতার মাস ও মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার (২৮ মার্চ) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।
জামেয়া হাসানিয়া খাঁসগাও মাদরাসার প্রিন্সিপাল আব্দুস সালামের সভাপতিত্বে
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটো, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা আব্দুল হাই উত্তরসূরি।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ডা. জয়নাল আবেদিন টিটো বলেন, আজ সুস্থ সংস্কৃতিকে বিকৃত করে অপসংস্কৃতি সর্বস্থরে সয়লাভ করছে। ফলে ছাত্র যুব সমাজ দিন দিন চরিত্রহীন হয়ে সমাজ কলোষিত করছে, সমাজকে কলঙ্কমুক্ত করতে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে।

সাংবাদিক এম ইদ্রিস আলী বলেন-সমাজের নৈতিক অবক্ষয় ঠেকাতে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ, অপসংস্কৃতির প্রতিরোধে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই।

লেখক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেন-ভারতীয়। সংস্কৃতি আমাদের সংষ্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। হিন্দি ছবির করাল গ্রাস আমাদের যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ভারতের নোংরা এসব ছবি আমাদের দেশে বানের পানির ন্যায় ঢুকছে। ফলে নৈতিকতা হারাতে বসেছে। কাজেই ইসলামী মূলবোধের চেতনায় উজ্জীবিত হয়ে অপসংষ্কৃতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।
মাদানী পুষ্প শিল্পীগোষ্ঠীর পরিচালক ফাহিম রাব্বানী ও কবি আবৃত্তিকার রিফাত খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলরব, মাদানী, আবাবিল, কুহুতানের শিল্পীরা অংশগ্রহণ করেন।