আজ-  ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে পুলিশ -আইজিপি «» বগুড়া আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা  «» ঈদগাহ সংস্কারে আর্থিক সহায়তা ও এলাকা পরিষ্কারে ব্লিচিং পাউডার তুলে দিলেন এমপি : আব্দুল মহিত তালুকদার «» চাল বিতরণ নিয়ে মিথ্যা অপপ্রচারে রহিমপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা «» কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ «» কমলগঞ্জে বজ্রপাতে ৫ চা-শ্রমিক আহত «» জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির «» নওগাঁয় রায়ের গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবি; কর্মচারীসহ গ্রেপ্তার-৪ «» শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন «» পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

কমলগঞ্জে আজ (বৃহষ্পতিবার) থেকে ৩দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব শুরু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্সে আজ বৃহষ্পতিবার থেকে ৩দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, ভারতের মণিপুর রাজ্যের ডাঃ এস মনাউতন সিংহ, মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রেজুয়ানা ইয়াসমিন সুমী ও আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দাল হোসেন ।
৩০ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মণিপুরী ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ শনিবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, অতিরিক্ত সচিব ও পরিচালক, বিএসইসি কোংখাম নীল মণি সিংহ, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছা: নাজমানারা খানম, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ভারত মণিপুর রাজ্যের প্রেট্রিওটিক রাইটার্স ফোরামের সচিব ভারত রাকেশ নাওরেম। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির আহবায়ক জয়ন্ত কুমার সিংহ। সঞ্চালনা করবেন ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব রবি কিরণ সিংহ।