আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

গ্রান্ড সুলতান রিসোর্ট এ্যান্ড গল্ফ কর্তৃক শ্রীমঙ্গল পুলিশকে গাড়ী প্রদান

 মৌলভীবাজার প্রতিনিধি
পুলিশের কার্যক্রম আরো গতিশীল করতে পুলিশকে একটি গাড়ী প্রদান করেছে গ্রান্ড সুলতান রিসোর্ট এন্ড গল্ফ। বৃহস্পতিবার দুপুরে রিসোর্টের বলরূমে আনুষ্ঠানিক ভাবে যানবাহনের চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল গাড়ীটি গ্রহন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কে এম নজরুল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, ব্যবসাসী সমিতির সম্পাদক হাজী কামাল হোসেন। এ সময় এ,এস,পি (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান, গ্রান্ড সুলতান রিসোর্ট ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল পুলিশের কাজে সহযোগীতায় গাড়ী প্রদান করায় গ্রান্ড সুলতান রিসোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এটি সামাজিক দায়বদ্ধতার একটি চমৎকার উদাহরণ। দেশের প্রতি পুলিশ বাহিনীর গৌরবউজ্জল ভূমিকার কথা উল্লেখ করে গ্রান্ড সুলতানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন,ছোট্ট পরিসরে হলের পুলিশ বাহিনীর কর্মকান্ডে অংশ নিতে পেরে তিনি গর্বিত।