আজ-  ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত «» রাজনগর উপজেলার মুন্সীবাজার জনতা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত «» চন্দন রায় সভাপতি, পাপন সম্পাদক। পূজা উদযাপন ফ্রন্টের মৌলভীবাজার পৌর কমিটি গঠন। «» কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ «» Press Release The Gazi Nazrul Controversy «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার কাউন্সিল সম্পন্ন।  «» ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন : ঐতিহ্যবাহী বট পরিবারে দুই মৃত্যুর নেপথ্যে কী?  «» শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি-মানববন্ধন «» শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভাদুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান «» এজাহারনামীয় আসামি এসআই ফরহাদ মাতুব্বর, কুলাউড়া থানায় সেকেন্ড অফিসারের দায়িত্বে।

নতুন চুক্তি করে বাস্তবায়নের দাবিতে কমলগঞ্জের ফুলবাড়ি ও নুরজাহান চা বাগানে বিক্ষোভ ও কর্মবিরতি

কমলগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে বাগান মালিক পক্ষের অবলিম্বে নতুন চুক্তি করে তা বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি ও নুরজাহান চা বাগানে চা শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। পরে চা শ্রমিকরা প্রতিবাদ করে দুটি চা বাগান ব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফুলবাড়ি চা বাগানে ও সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত নুরজাহান চা বাগান কারখানার ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ কর্মবিরতি পালন করে চা শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ি চা বাগানের কারখানার প্রধান ফটকের সামনে এ বাগানের পঞ্চায়েত সভাপতি রবি বাউরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালির (অঞ্চলের) সহ-সভাপতি গায়েত্রী রানী রাজভর, মনু ধলই ভেলীর সাধারন সম্পাদক নির্মল দাস পাইনকা, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন ও চা ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সজল কৈরী। একই সাথে নুরজাহান চা বাগানেও সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত একই কর্মসূচী পালন করা হয়। বেলা সাড়ে ১২টায় নুরজাহান চা বাগান কারখানার সামনে এ বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি তরনী ফুলমালির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক বিক্রম কানুসহ চা শ্রমিক নেতৃবৃন্দ।আন্দোলনকারী চা শ্রমিকরা জানান, প্রতি দু’বছর অন্তর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের সাথে নতুন চুক্তি করে মজুরী বৃদ্ধি করা হয়। ২০১৭ সনের জানুয়ারী মাসে চা শ্রমিকদের মজুরি চুক্তির মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর আর নতুন চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় চা শ্রমিকরা এখনও দৈনিক ৮৫ টাকা মজুরিতে শ্রমিক পরিবার সদস্যরা দুঃখ-কষ্টে সংসার চালাতে হচ্ছে। ফুলবাড়ি ও নরুজাহান চা বাগানে বিক্ষোভ প্রদর্শণ করে কর্মবিরতি পালন করে প্রতিবাদ সভা শেষে নতুন মজুরি চুক্তি করে অবিলম্বে তা বাস্তবায়নের দাবিতে পৃথক পৃথকভাবে এ দুটি চা বাগান ব্য্যবস্থাপকের কাছে স্মারকলিপি প্রদান কওে চা শ্রমিকরা।উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফুলবাড়ি ও নুরজাহান চা বাগান ব্যবস্থাপকরা সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। বাংলাদেশ চা শ্রমকি ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা শ্রমিকদের চলমান আন্দোলন যৌক্তিক। চা শ্রমিক ইউনিয়নও দাবি করে অবিলম্বে চা বাগান মালিকরা নতুন চুক্তি করে মজুরি বৃদ্ধি করে তা বাস্ববায়ন করতে হবে।