আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় জে পি জিম ফাইটার কাবাডি দল বিজয়ী

আলী হোসেন রাজন,মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্রামে বর্ষিজোড়া মাইজপাড়া একতা যুব সংঘ এর উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। ৫এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় মাইজপাড়া জামে মসজিদ সংগ্লন মাটে কাবাডি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: ওয়াহিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: রাজু আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহ জালাল ,বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাউর রহমান,মো: জিল্লুর রহমান, সাবেক ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা। দেশী বিদেশী কাবাডি খেলয়াদের নিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন গনি টাইগার কাবাডি দল সরকার বাজার বনাম জে পি জিম ফাইটার কাবাডি দল মাইজপাড়া। ৬০ মিনিটের খেলায় গনি টাইগার কাবাডি দল সরকার বাজার ১০ পয়েন্ট ও জে পি জিম ফাইটার কাবাডি দল মাইজপাড়া ১২ পয়েন্ট। ২পয়েন্ট বেশি নিয়ে জে পি জিম ফাইটার কাবাডি দল বিজয়ী হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহ জালাল বিজয়ীদের প্রথম পুরস্কার একটি মটরসাইকেল ও রার্নাসআপদের ২য় পুরস্কার একটি এলিডি টিভি তুলে দেন। গত ১মার্চ ২০১৮তে ৪০টি দল নিয়ে বর্ষিজোড়া মাইজপাড়া একতা যুব সংঘ এর উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট অনুষ্টিত হয়।