দীপ্ত ডেস্কঃ
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের পাগুরিয়া গ্রামের কাছর মিয়ার ছেলে সমবায় ব্যবসায়ী রিপন মিয়া (২২) হত্যাকান্ডে জড়িত ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। আজ ১০এপ্রিল মৌলভীবাজার মডেল থানায় প্রেস ব্রিফিং এ তথ্য জানান মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো ঃ রাশেদুল ইসলাম। পুলিশ সুত্রে জানা গেছে- গত ৩১মার্চ রাতে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের পাগুরিয়া গ্রামের ব্যবসায়ী রিপন মিয়া (২২) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে রিপনের বাবা কাছর মিয়া মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন- সদর উপজেলার পাগুরিয়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে মিনহাজ মিয়া, উপজেলার মিরপুর এলাকার শেখ মো. মদনের ছেলে শেখ আবেদ আহমদ ও জগৎপুর এলাকার আব্দুর রহিমের ছেলে জাহেদ আহমদ আলাল। আটককৃতরা অকপটে হত্যার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। পুলিশ জানায়, নিহত রিপন সমবায় ব্যবসা করত। সাবাই নির্দিষ্ট পরিমান টাকা তার কাছে জমা রেখে সপ্তাহে একবার লটারীর মাধ্যমে একজন বিজয়িকে তা প্রদান করা হত। একই কাজ করত মিনহাজ ও তার সঙ্গীরা। তাদের দুজনের মধ্যে রিপনের জনপ্রিয়তা ছিল বেশি। সেই ব্যবসায়ীক প্রতিদ্ব›িদ্বতায় মিনহাজ পিছিয়ে পড়ে এবং রিপনকে হত্যা করার পরিকল্পনা করে। তার পর আটককৃতরা মিলে নকশা আঁকেন। যার জন্য ৩১মার্চ রাতে রিপনের দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন মিনহাজ ও তার সঙ্গীয়রা। সেদিন রাতে আশপাশের কয়েকটি দোকানের তালা ভেঙ্গে চুরির আলামত তৈরী করেন তারা।






