আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ বহাল রাখা এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আয়োজনে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটের কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, কোটা বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীদের এক গভীর ষড়যন্ত্র চলছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। সভা শেষে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বারাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনজুর আহমেদ আজাদ মান্নার পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, কুল চন্দ্র তাতী, কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল সদস্য আসিফ নিয়াজ রনি। সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ বহাল রাখার জোর দাবী জানান।