আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা «» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের

মৌলভীবাজার প্রতিনিধি \

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুনামেন্ট ১৮ জেলা পর্যায়ের ফুটবল খেলোয়াড় বাছাই (১০এপ্রিল) মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

৭টি উপজেলার বিভিন্ন স্কুলের এবং বিভিন্ন ক্রীড়া ক্লাব ও একাডেমির অনূর্ধ-১৬ বয়সের খেলোয়াড়রা বাচাই পর্বে অংশগ্রহণ করে। ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুনামেন্ট/১৮ এর সিলেট বিভাগীয় অনূর্ধ ১৬ ফুটবল দল গঠনের লক্ষ্যে জেলার খেলোয়াড়দের মাধ্যমে ০৫ জন খেলোয়াড় ও ০১ জন গোলকিপার সহ ০৬ জনকে সিলেট বিভাগীয় দলের জন্য বাচাই করা হয়।

বাচাইকৃত খেলোয়াড়রা হলেন সদর উপজেলার শ্যামলাল দাশ,কুলাউড়া উপজেলার ইলিয়াস মিয়া, সদর উপজেলার শুভ আহমদ, শ্রীমঙ্গল উপজেলার বিপ্লব দাস, কুলাউড়া উপজেলার সদরুজামান চৌধুরী ও গোলকিপার হিসেবে কুলাউড়া উপজেলার মেহেদি হাসান শাওন।

জেলা ফুটবল এসোয়িয়েশনের সহযোগিতায় খেলোয়াড় বাছাই করেন জেলা ফুটবল এসোয়িয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল কোচ তনজু খাঁন ও মোঃজামান মিয়া।

জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারীক হাবিবুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আনসার আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাচাইকৃত খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।