আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

উন্নয়ন হতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে —-উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সরকারী প্রতিশ্রæতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উন্নত বিশ্বের সাথে পাল¬া দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে এই সরকার সফলতার স্বাক্ষর রাখছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় বসাতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১ কোটি ৪৮ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় বলরামপুর-রসুলপুর-গোপীনগর পাকা রাস্তার আধা কি:মি: মরহুম আব্দুল মালিক মনা মেম্বার রোড ২৫ লক্ষ ২৫ হাজার টাকা, গোবিন্দপুর- দুর্গাপুর -ভায়া রসুলপুর- বৈরাগীরচক পাকা করণ রাস্তা আধা কি. মি. ২০ লক্ষ ৩ হাজার টাকা ও মুন্সীবাজার-বৃন্দাবনপুর ৭২০মি. সড়ক উন্নয়ন কাজে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ভিত্তিপস্তর স্থাপন করা হয়। বিকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে আহমদনগর দাখিল মাদ্রাসার “ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি” একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করা হয়। পরে এক সুধী সমাবেশ মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার সভাপতি বদরুজ্জামান চৌধুরী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, প্রফেসর ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, কমলগঞ্জ থানার ওসি মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভীন। সহ: শিক্ষক মোহাম্মদ তরাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, আলহাজ্ব আব্দুন নুর মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক ইলিয়াছুর রহমান মরহম, মাদ্রাসার সুপার মাও: আলম চৌধুরী প্রমুখ।