আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

স্বপ্নের জাফলং সেতু গোয়াইনঘাটবাসীর বৈশাখী উপহার

আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট থেকে:-

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পিয়াইন নদীর উপর জাফলং সেতু।
১৪২৫ সালের শুভলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ জাফলং সেতু গোয়াইনঘাটবাসিকে উপহার দিলেন।
এ সেতুটির উদ্বোধনের মাধ্যমে গোয়াইনঘাট বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হলো।
শনিবার সকাল ১১টায় সেতুটির উদ্বোধন করেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইমনার আহমদ।
পূর্ব জাফলং ইউনিয়নবাসির উদ্যোগে স্থানীয় জাফলং বাজার মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু।
আওয়ামীলীগ নেতা সামছুল আলম ও মোজ্জাম্মেল হোসেন মেননের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ এমপি বলেন, গোয়াইনঘাট বাসীর দীর্ঘদিনের দাবী এ সেতুটির উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় ও তাঁরই নির্দেশে গোয়াইনঘাট বাসীর জন্য নববর্ষের এই দিনে জনসাধারনের জন্য এ সেতুটি খোলে দেওয়া হলো।
তিনি আরোও বলেন, প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে ৩শত ৬০ মিটির দৈর্ঘ্য ও ৮.১০ মিটার প্রস্থের এ সেতুটি বাস্তবায়ন করেছেন টিকাদারি প্রতিষ্ঠান এমএনও (জেবি) পি.সি র্গাডার প্রকল্পের এ সেতুটিতে অর্থায়ন করেছে এলজিইডি।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মর্কতা বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, অফিসার ইনচার্জ মোঃ দেওলোয়ার হোসেন, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা মমুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম মিয়া, ইসমাঈল আলী মাষ্টার, সুভাস চন্দ্র পাল ছানা, এম নিজাম উদ্দিন, মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র-সহ সভাপতি গোলাম রাব্বানী সুমন প্রমুখ।