আজ-  ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন «» সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ  «» দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ «» BD’s 1st Biggest OPPO Photography Contest 2026 Finale Celebrates Record 23K+ Submissions

মৌলভীবাজারে মুজিবনগর দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি::

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও পালন করেছে জেলা প্রশাসন। ১৭ এপ্রিল, মঙ্গলবার সকালে এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ও আমাদের স্বাধীনতা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, চেম্বার সভাপতি কামাল হোসেন।
এ ছাড়া ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।