আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে অন্তসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসত ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে ৫ মাসের এক অন্তÍসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ গ্রামের চঠিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী গৃহবধূ দুই সন্তানের জননী ছয়ফুল বেগম (৩৫) চঠিয়া এলাকার প্রবাসী আবুল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।গ্রামবাসী ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক আড়াইটায় গৃহবধূ ছয়ফুল বেগম বসত ঘরের চালার সাথে গলায় ফাঁস দেয়। বৃহস্পতিবার সকালে তার বড় ছেলে শিপু আহমেদ ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত লাশ দেখে মা মা বলে হাল্লা চিৎকার করায় গ্রামবাসীরা ছুটে এসে গৃহবধূর লাশ দেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মো: নজরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুস শহীদ ও উপ-সহকারী পরিদর্শক তোফাজ্জল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত গৃহবধূ ৫ মাসের অন্তসত্ত্বা নিশ্চিত করে ওসি তদন্ত মো: নজরুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। এ নিয়ে গ্রামে নানা গুঞ্জনও রয়েছে। তবে তদন্ত শেষ না করে সঠিক কিছু বলা যাচ্ছে না ও এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু দায়ের করা হবে বলেও তিনি জানান।