আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

প্রবাসী সিলেটী মুজিবসেনার দুই সদস্যকে বহিষ্কার

আবু তালহা তুফায়েল:-

প্রবাসী সিলেটী মুজিবসেনা সংগঠনের সম্মানিত মুজিবসেনাবৃন্দ, আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে এই সংগঠনে একত্রিত হয়েছি। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মুজিব রনাঙ্গনের সৈনিকদের সংগঠন প্রবাসী সিলেটী মুজিবসেনা, এই সংগঠন ইতিমধ্যেই অন লাইনে অফলাইনে অনেক সুনাম অর্জন করেছে। আর এজন্যই এ সংগঠনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, ইতিমধ্যেই আমরা এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছি এবং গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করেছি।
ওমান প্রবাসী সংগঠনের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আজিজ এবং সাবেক সহ সভাপতি আব্দুল গফুরের
বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সংগঠন ভাঙ্গার পায়তাঁরা, সদস্যদের সাথে অসদাচরণ, অকথ্য ভাষায় গালি গালাজ, আওয়ামীলীগের সহযোগী সংগঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, সামাজিক মাধ্যমে সংগঠন নিয়ে মিথ্যা বানোয়াট লেখালেখিসহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে সংগঠনের প্যাডে বর্নিত ধারা মোতাবেক কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।