আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

গোয়াইনঘাটের একমাত্র করিমিয়া শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৩এপ্রিল

আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট থেকে:-

সীমান্তবর্তী এলাকার পরিচিত ও সফল মাদরাসা শিক্ষা বোর্ড #করিমিয়া_বেসরকারি_মাদরাসা_শিক্ষা_বোর্ডের অধীনে শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষা শুরু হয় ২৩ এপ্রিল সোমবার থেকে। ওলীকুল শিরোমনি হযরত শায়খ ছত্রপুরী হুজুর রহ: -এর নামানুসারে এ বোর্ডের নামকরণ করা হয়। বোর্ডের স্থাপনকাল থেকেই গোয়াইনঘাট উপজেলার সবকটি মাদরাসা বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে আছে। গোয়াইনঘাটবাসীর আস্তার প্রতিক এ বোর্ড অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তার লক্ষে। আয়তনে মেহেরপুর জেলা থেকে বড় গোয়াইনঘাট উপজেলা। বোর্ডের আওতাধীন মাদরাসা সংখ্যাও অনেক বেশি, পরিক্ষার্থীও আলহামদুলিল্লাহ কল্পনাতীত। আর সে কারণেই পুরো গোয়াইনঘাট জোড়ে ৬টি সেন্টারে হচ্ছে এবারের পরিক্ষা।
বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন উত্তর-পূর্ব বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যম “সীমান্তের আহ্বান”র প্রধান উপদেষ্টা, বিদগ্ধ সাহিত্যিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের স্বনামধন্য খতিব, দারুস সালাম লাফনাউট মাদরাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটী।  উনার দক্ষতার আর সৃজনশীল চিন্তাধারায় বোর্ড ছাত্র-ছাত্রীদের জন্যে প্রতিবছর দিচ্ছে চমকপ্রদ উপহার। বোর্ডের অধীনে পরিক্ষা নেয়া হচ্ছে ইবতেদায়ী ৩য় বর্ষ এবং হিফজ ১ম শাখার শিক্ষার্থীদের। জানা গেছে, আগামীতে আরো কিছু ক্লাসের পরিক্ষা বোর্ডের আওতায় আনার, এবং এ ব্যাপারে আলোচনাও হয়েছে অনেক।