আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে জাতীয় মাছের রেণু অবমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামে দেওছড়া ও মকাবিল সংলগ্ন এলাকায় একটি পুকুরে জাতীয় মাছের রেণু অবমুক্ত করা হয়েছে। রোববার সকাল ১০ টায় রুই, মৃগেল, কাতলা জাতীয় মাছের রেণু অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা।
রাজস্ব বরাদ্দের আওতায় বিল-নার্সারি স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলা মৎস্য সম্পদ দপ্তরের উদ্যোগে দেওছড়া, লাঘাটা নদী, মকাবিল, দলদলা বিল, ইকরাউনী বিলের পার্শ্ববর্তী ধূপাটিলা গ্রামের একটি পুকুরে রুই, মৃগেল, কাতলা জাতীয় প্রজাতির এক কেজি মাছের রেণু অবমুক্ত করা হয়। মাছের রেণু অবমুক্ত করেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আকন্দ, কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা আসাদ উল্ল্যা, পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, প্রধান শিক্ষক নুরুল মোত্তাকীন ও স্থানীয় কৃষক নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আকন্দ বলেন, প্রাকৃতিক মাছের উৎপাদন বৃদ্ধিতে মাছের রেণু অবমুক্ত করা হয়েছে। এগুলো কিছু বড় হওয়ার পর পার্শ্ববর্তী এসব বিলে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে।