আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৫

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আজ দুপুরের দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, আজ দুপুরে লেবু বাগানে কাজ করার সময় শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়ায় বজ্রপাতে রিপন ভূইয়া (১৮), অজয় গোয়ালা (৩০), দিপন সবর (৩০), রাখাল সবর (৩২), কিশোর গোয়ালা (২০) গুরুত্বর আহত হয়। সাথে সাথে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় রিপন ভূইয়া ও অজয় গোয়ালাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। মৌলভীবাজার নেয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অজয় গোয়ালাকে মৃত ঘোষণা করেন।মৌলভীবাজার সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুর রশিদ দিপু মৃত্যুর খরব নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত রিপন ভূঁইয়াকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।শ্রীমঙ্গলের কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, লেবু বাগানে কাজ করার সময় গতকাল দুপুরের দিকে বজ্রপাত হলে এই ৫ জন আহত হয়। এরমধ্যে অজয় গোয়ালা মারা যান।অপর দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকায় মাঠে গরু চড়াতে গিয়ে ব্রজপাতে ৩টি গরুসহ তমিজ উদ্দিন (২৩) নামের একজন মারা যান। তিনি ওই এলাকার হাজী আব্দুল মতলিবের ছেলে। কমলগঞ্জ থানার ওসি মুক্তাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।