আজ-  ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে পুলিশ -আইজিপি «» বগুড়া আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা  «» ঈদগাহ সংস্কারে আর্থিক সহায়তা ও এলাকা পরিষ্কারে ব্লিচিং পাউডার তুলে দিলেন এমপি : আব্দুল মহিত তালুকদার «» চাল বিতরণ নিয়ে মিথ্যা অপপ্রচারে রহিমপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা «» কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ «» কমলগঞ্জে বজ্রপাতে ৫ চা-শ্রমিক আহত «» জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির «» নওগাঁয় রায়ের গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবি; কর্মচারীসহ গ্রেপ্তার-৪ «» শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন «» পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান

কমলগঞ্জে আটক প্রেমিক যুগলের বিয়ে পুলিশ ফাঁড়িতে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও গ্রামে পারিবারীকভাবে বিয়ের প্রস্তাবে ব্যর্থ হওয়ায় প্রেমিকার বাড়িতে এসে অবস্থান নেয় প্রেমিক। পরে স্থানীয় লোকজন তাদের জ্ঞিাসাবাদ ও পারিবারীকভাবে প্রণয়ের সূত্রে বিয়ের বিষয়ে ব্যর্থ ও অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হওয়ায় জনতা প্রেমিক যুগলকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। ঘটনাটি ঘটেছে গত রোববার (২৯ এপ্রিল) রাত ১১টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও গ্রামে। প্রেমিক যুগলরা হলেন পতনঊষার ইউনিয়নের গোপীনগর গ্রামের মো: কাশেম আলীর ছেলে সিএনজি চালক জুবের আহমদ (২২) ও একই ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আফরোজ মিয়া ওরপে ময়না মিয়ার মেয়ে পলি বেগম (১৯)। তাদের রাতভর শমশেরনগর পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত অনুমান ১১টার দিকে প্রেমিক জুবের আহমদ তার প্রেমিকা পলি বেগমের সাথে দেখা করতে মাইজগাঁও গ্রামে তার (পলি বেগমের) নানা বাড়িতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সৌপর্দ্দ করে। তিন বছরের বেশি সময় ধরে তাদের প্রেম চলে আসছিল বলে পুলিশ জানায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে জেনে তাদের বিয়ে দিতে চাইলে তারা তাতে সম্মত হয়। উভয় পরিবারের সম্মতিক্রমে ৫ লাখ টাকা মোহরানা সাব্যস্ত করে কাজী ঢেকে সোমবার সন্ধ্যায় শমশেরনগর পুলিশ ফাঁড়িতে তাদের বিয়ে পড়িয়ে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে মিষ্টি মুখ করানো হয়।
কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।