আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মোঃ আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মোক্ত বাজেট পেশ করা হয়েছে। সোমবার (৩০এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে আনন্দঘন অনুষ্ঠানে এই উন্মোক্ত বাজেট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাজিরাবাদ ইউনয়নের সচিব মোঃ আতাউল করিম এর পরিচালনায় ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এনামুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উন্মোক্ত বাজেট অনুষ্ঠানের শুরুতেই ইউপি চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা আসন্ন ২০১৮-১৯ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ৮৯ লক্ষ ৬৪ হাজার চারশত ৭৬ টাকা উপস্থিত অতিথি সহ ইউনিয়নের নাগরীকদের সামনে পেশ করেন। নতুন অর্থ বছরের প্রস্তাবিত এই বাজেট গত অর্থ বছরের তুলনায় ২৮ লক্ষ ৭৬ হাজার তিনশত টাকা কম। এসময় তিনি ইউনিয়নের সকল সচেতন নাগরীক ও উপস্থিত অতিথিদের কাছে এই বাজেট নিয়ে প্রয়োজনীয় মতামত,পরামর্শ ও সহযোগীতা চান।

বাজেট অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , সাবেক ইউপি সচিব আব্দুল কাদির চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শামস উদ্দীন, ইউপি সদস্য সৈয়দ সুফিয়ান আলী, ইউপি সদস্য মোঃ মোস্তাকিম প্রমুখ । নাগরীকদের মধ্যে বাজেট আলোচনায় অংশ নেন শ্রীদাম চন্দ্র দাস, জয়নাল আবেদীন, সাবেক মেম্বার হারিছ মিয়া ও সিরাজুল ইসলাম।

উন্মোক্ত বাজেট আলোচনায় বক্তারা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সেবার মান বাড়াতে ইউনিয়ন পরিষদের নাগরীকদের পক্ষ থেকে শতভাগ কর আদায়ে প্রদক্ষেপ নিতে প্রস্তাব দেন। সদর উপজেলার ছোট্র এই ইউনিয়নে বর্তমানে গ্রামীন রাস্থাঘাটের ব্যাপক উন্নয়নের জন্য বর্তমান চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে নাগরীক সমাজের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে উন্নয়নের পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা সেনিটেশন , বিশুদ্ধ পানি , শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের বিষয়ে বাজেটে সংযোজন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দেন । অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান সৈয়দ এনামুল হক রাজা সকলকে পরামর্শ ও মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ও বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।