আজ-  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শোষণ-বঞ্চণার বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করার প্রত্যয়ে জুড়ীতে ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’ «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার: এক যুবক  গ্রেপ্তার  «» বগুড়া আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন «» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির «» মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের বিরামহীন সেবা, রোদ,বৃষ্টি আর ধুলা-ময়লা তাদের নিত্যদিনের সঙ্গী।

মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশ যানজট নিরসনে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
শহরের যানযট সমস্যা মোকাবিলায় রাত-দিন পরিশ্রম করছেন দায়িত্ব প্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট মুহাম্মদ সামিউন।তার নির্দেশে শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশ সদস্য যানজট নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে৷

গাড়ি পারাপার ও যানজট নিরসনে বিরামহীন পরিশ্রম করছে শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশ।রোদ,বৃষ্টি আর ধুলা-ময়লা নিত্যদিনের সঙ্গী তাদের।ট্রাফিক জনবল কম থাকায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ও ট্রাফিক গাড়ি পারাপার ও যানজট নিরসনে হাড়ভাঙা পরিশ্রমে ক্লান্ত শ্রীমঙ্গলের ট্রাফিক পুলিশ।

জানাযায়, পর্যাপ্ত লোকবল না থাকায় ডিউটির চাপে গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েন অনেকে।রাষ্ট্র, দেশ ও জনগণের জন্য কাজ করছেন ট্রাফিক।মানুষের সেবা নিশ্চিত করাই তাদের কাজ।

অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় ট্রাফিকদের৷শ্রীমঙ্গল রাস্তায় গাড়ি চলাচলের জন্য উপযুক্ত বাস,ট্রাক,খবার ভ্যান,রাস্তা দিয়ে চলাচল করছে বেশি ৷এই রাস্তায় একই সঙ্গে ইঞ্জিন চালিত ও অ-ইঞ্জিন চালিত যান একসঙ্গে চলে৷সকল বাস ট্রাক ঢুকে শহরে ফলে এসব রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়৷এই ধরনের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেন ট্রাফিক পুলিশ।

ট্রাফিক সার্জেন্ট মুহাম্মদ সামিউন বলেন,ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো অব্যবস্থাপনা নেই৷সামনে কোনো খালি জায়গা পেলেই সেদিকে আমরা গাড়ি যেতে দিচ্ছি,রাস্তাটা চালু রাখছি৷ কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে গাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছি৷ যত্রতত্র পার্কিং করলে মামলা দিচ্ছি৷
শ্রীমঙ্গল গাড়ির মালিক ও শ্রমিকদের সঙ্গে আমরা প্রতিনিয়ত মিটিং করছি৷

এদিকে সার্জেন্ট মুহাম্মদ সামিউন চাকুরী জীবনে মৌলভী-বাজার জেলার শ্রীমঙ্গলে কর্মরত থেকে দেশ ও জনগনের সেবা করেছেন।
তিনি বলেন ট্রাফিক বিভাগের সদস্যদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করতে হয়।রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন এই ট্রাফিক সদস্যরা।

বার্তা প্রেরক
মু রিমন ইসলাম
শ্রীমঙ্গল প্রতিনিধি
০১৭৫২-৬৯১২৩৯