এস এম এবাদুল হক, মৌলভীবাজার জেলা প্রতিনিধ:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নে অসহায় দরিদ্রলোকদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গত বৃহৎবার (০৩ মে) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভিজিডি এর চাল বিতরণ করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোতালিব তরফদার। এসময় উপস্থিত ছিলেন , ইউপি সদস্য সুনিল মালাকার, উপজেলা ভিজিডি সমন্নয়কারী নারুন নাহার প্রমুখ। মুন্সীবাজার ইউনিয়নের ১০৪ জন অসহায় লোকদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।






