আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

১৪ মে শ্রীমঙ্গলে ২য় চা নিলাম শুরু সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকসি আহমেদ তারেক আহমদ :

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) এর আয়োজনে ১৪ই মে শ্রীমঙ্গলে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে চা নিলাম শুরু সংক্রান্ত এক সংবাদ সম্মেলন রবিবার ৬ই মে মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শেখ লুৎফর রহমান, সভাপতি চা নিলাম বাস্তবায়ন পরিষদ, সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক, টিপিটিএবি, ডা: এম এ আহাদ, সদস্য, টিপিটিএবি। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে, টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) সদস্য সচিব জহর তরফদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দীর্ঘ প্রতীক্ষার পর চালু হচ্ছে শ্রীমঙ্গলে অবস্থিত দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রটি। আগামী ১৪ মে সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার রোডে প্রথম নিলাম অনুষ্ঠিত হবে। গত বছরের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে এ কেন্দ্রে এতদিন কোনো নিলাম অনুষ্ঠিত হয়নি। এবার সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এ সময় চট্টগ্রামে অনুষ্ঠিত চায়ের আন্তর্জাতিক নিলাম বন্ধ রাখা হবে। দেশের ২য় তম চা নিলাম কেন্দ্রে চা বেঁচা-কেনার মাধ্যমে শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামস্থ পরিবহন সমস্যা দূরকরে সহজেই চা ব্রোকারদের নিকট পৌছানো যাবে এতে সরকারের বিপুল পরিমান রাজস্ব সাশ্রয় সহ গ্রাহকরা কম মূল্যে চা বিক্রয় করার সুবিধা পাবে। যা সরাসরি ভোক্তাদের জন্য উপযোগী হবে। আশা করা যায়, চট্টগ্রামের ৭টি ব্রোকার হাউস নিলামে অংশগ্রহন করবে ও প্রায় ১৩-১৪ কোটি টাকার চা বেঁচা-কেনা হবে।
সংবাদ সম্মেলনে নেছার আহমদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার যুগান্ত—কারী সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১৪ই শ্রীমঙ্গলে চালু হচ্ছে চায়ের ২য় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র। দেশের বিভিন্ন স্থান থেকে চা ব্যবসায়ীদের যাথায়াথের সুবিধার জন্য রেলওয়েতে একটি নতুন বগি স্থাপনের প্রচেষ্ঠা চলছে যা চা পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে দেশের প্রায় সকল ব্রোকার হাউসদের শ্রীমঙ্গলস্থ নিলাম কেন্দ্রে অংশগ্রহনের জন্য আহবান করা হয়।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাকিবৃন্দ উপস্থিত ছিলেন।