আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

মৌলভীবাজারে পাঁচ দফা দাবীতে সরকারি কর্মচারী সমন্ময় পরিষদের মানবন্ধন ও বিক্ষোভ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজারে পাঁচ দফা দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্ময় পরিষদ আজ ১৫ মে দুপুরে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্ময় পরিষদ এর সভাপতি মোঃ সুলতান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি জেলা শাখার সভাপতি রাধা কিশোর সিংহ, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, মোঃ জামাল আহমদ, সম্পাদক মোঃ ফারুক মিয়া,সহ-সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ও নির্বাহী সদস্য গনেশ ভট্রাচার্জ। বক্তারা আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবী তুলে ধরে বলেন- সকল দাবীসমূহ পুরণ করা না হলে আগামী ২৪ জুন কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি পেশ, জুলাই-নভেম্বর সময়ে কর্মসূচি সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি, ৩১ ডিসেম্বর ঢাকায় কর্মচারী সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।