আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ দুইজন আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
জানা যায়, গত সোমবার কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক চম্পক দাম ও সঙ্গীয় সহকারি উপ-পরিদর্শক হামিদুর রহমান ও কনস্টেবল লিটন বিশ্বাস একটি বিশেষ অভিযান পরিচালনা করে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারস্থ আফতাব মাকের্টের ভিতরে ইসলামিক পয়েন্ট নামক থান কাপড়ের দোকানের সামনের গলি থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ জালাল মিয়া (৪২) নামে একজনকে আটক করেন। সে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পাড় গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২টি মাদক, ২টি বিশেষ ক্ষমতা ও ১টি জুয়ার মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। (মামলা নং-১০, তাং১৪/০৫/১৮খ্রি., ধারা-১৯৯০ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর ৯ (ক)।
অপরদিকে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানের বেমারী টিলা এলাকা থেকে মৃত বিষ্ণু মুন্ডার ছেলে রুইতন মুন্ডা (৩৩) কে আটক করে কমলগঞ্জ থানায় সৌপর্দ্দ করা হয়। এর তার কাছ থেকে ৮টি প্লাস্টিক ড্রামে চোলাইমদ তৈরীর উপকরন ওয়াশ প্রতিটিতে ৫০ লিটার করে ৪০০ লিটার, ১টি প্লাস্টিক জারে এ্যালকোহলযুক্ত চোলাইমদ ৫ লিটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য আনুমানিক ৮১ হাজার ৫০০ টাকা। আটক দুই আসামীকে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।