আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক। পৌর কাউন্সিলর দেওয়ান আং রহিম মুহিন-এর সসঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আছলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুনুর রশীদ ভ‚ইয়া, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, রমুজ মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাবেক উপজেলা যুবলীগ সম্পাদক মোশাহিদ আলী, কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক বখতিয়ার খান, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক বদরুল আলম জেনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ, উপজেলা যুবলীগ নেতা মোঃ সানোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, নিয়াজ মুর্শেদ রাজু, নুরুল ইসলাম ইলিয়াস, আলাল মিয়া প্রমুখ। পরে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত হয়।