আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং

দীপ্তডেস্কঃ

মৌলভীবাজারঃ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১৭ মে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে দিঘীর পাড় বাজার, সিলেট রোড, বেরীর পাড় এলাকায় ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো কুমুদ স্টোরকে ১ হাজার টাকা, জামিল স্টোরকে ৮শত টাকা, অমৃত হোটেলকে ১ হাজার, মেসার্স মাহমুদ বকস ট্রেডার্সকে ২ হাজার। এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জনাব শেখর কান্তী পাল ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।