আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় «» ১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন «» আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান «» বগুড়া আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ «» ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে «» নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

গোয়াইনঘাটে ৩বছর পর ১৩ একর ভূমি ফিরে পেলেন এক বিধবা

গোয়াইনঘাট প্রতিনিধি :

: সিলেটের দীর্ঘ ৩বছর পর স্বত্বদখলীয় জমি ফিরে পেলেন এক বিধাবা। বুধবার (১৫ মে) দুপুরে আদালতের আদেশে উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে তাকে তার স্বত্বদখলীয় ভ’মি ফিরিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং পুলিশ-সহ প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪২ নং গোরাগ্রাম মৌজার দিলওয়ারা বেগমের প্রায় পৌনে ১৩ একর ভ’মির (খতিয়ান নং ৭৬ দাগ নং ৩৬৩) উপর দিয়ে জোর পূর্বক রাস্তা করে নেয় এলাকার প্রভাবশালী ভ’মিদস্যুরা। এতে করে ওই বিধবার ১৩ একর ভ’মি কৃষি অযোগ্য হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও ভ’মি উদ্ধার করতে না পেরে ওই বিধবা সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা করে রায় পাওয়ার পর ¯ত্ব জারী মোকদ্দমা (নং-০১/১৬) দায়ের করেন। এই মামলায় স্বত্বজারীর রায় হলে সিলেটের জেলা প্রশাসককে উচ্ছেদ পরিচালনার নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গত ১৫ মে উচ্চেদ পরিচালনা করে ওই বিধবাকে তার হৃতভ’মি ফিরিয়ে দেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।