আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন।

শ্রীমঙ্গলে ইয়াবা সেবনের সময় সরজ্ঞাম সহ ৪ জনকে আটক

কে এস এম আরিফুল ইসলাম

শ্রীমঙ্গলের লামুয়া গ্রামে ইয়াবা সেবনকালে ওয়াসিম মিয়া(২৫) জুনায়েদ আহমেদ(২৫) আতাউর রহমান(৩৭) আফসার আহমেদ(৩৫) নামে চার জন কে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার  রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলামের নেতৃতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যব ৯ শ্রীমঙ্গলের একটি অভিযানিক দল নিয়ে  উপজেলার লামুয়া গ্রামের জুনায়েদের বাড়ীতে ইয়াবা সেবনকালে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

তাদেরকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৬ ধারা লঙ্গনের দায়ে পঁয়তাল্লিশ (৪৫) দিন বিনাশ্রম কারাদন্ড দেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলাম বলেন প্রতিদিন শ্রীমঙ্গলে বিভিন্ন জাগায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।  ইয়াবা ও মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সার্বিক সহায়তা করুণ,

শ্রীমঙ্গলকে মাদকমুক্ত করতে চাই।