আজ-  ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বকাপ ফুটবল ২০২৬ «» Bangladesh Caterers Association Engages MPs on Future of Britain’s Curry Industry «» মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  «» হত্যার পর বিক্রি করা হয়েছিল রাকার দুল পুলিশের অভিযানে উদ্ধার গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী «» মৌলভীবাজাের ১,৭১৪িট অিভযােন ৪৩২িট মাদক মামলা : ৪৯৪ জন ব্যিক্ত েগ্রফতার «» সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ «» সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫ «» শ্রীমঙ্গল সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক সভা, বিজিবির টহল জোরদার «» সান্তাহারে প্রতিবেশী দ্বারা নিহত রাকামনির পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিলেন  আসক ফাউন্ডেশন  «» কমলগঞ্জে হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল পবিত্র জুমাবার। 

মৌলভীবাজারে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বাঁধন হিজড়া সংঘ‘র আযোজনে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ইপিআই ভবনে কনফারেন্স রুমে আজ ২২ মে সকালে। বাঁধন হিজড়া সংঘ মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনাক্ষী দেব এর সঞ্চালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সিভিল সার্জন ডা ঃ মোঃ আবু জাহির, মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল মোত্তাকিন, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার মডেল থানার অপারেশন (ওসি) হারুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান ও বাঁধন হিজড়া সংঘ‘র অফিস সহকারি কামরুল হাসান প্রমুখ। সভায় সাংবাদিক, আইনজীবি, ইমাম, পুলিশ, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিস্টানের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এইচআইভি এইডস’র ভয়াবহতা উল্লেখ করে বলেন- সরকারের বিভিন্ন কার্যক্রম এর কারনে সারাদেশে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা কমছে। ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করে তুলি। এইচআইভি/এইডস পরীক্ষা এবং হিজরাদের বিভিন্ন সমস্যা, তাদের শহরব্যাপি উৎপাৎসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।