আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে গাঁজা বিক্রয়কালে পিতা-পুত্র আটক


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় গাঁজা বিক্রয়কালে পিতা-পুত্রকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৪টায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস শহীদের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক আনিছুর রহমান ও হুমায়ুন আহমদসহ পুলিশের একটি দল পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় অভিযা চালিয়ে গাঁজা বিক্রয়কালে ২০০ গ্রাম গাঁজাসহ পিতা হরেন বাউরী (৬০) ও পুত্র রাজেন কৈরী (২৫) নামে দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম গাঁজাসহ পিতা-পুত্র আটকের সত্যতা নিশ্চিত করেন।