কে এস এম আরিফুল ইসলাম
(শ্রীমঙ্গল, মৌলভীবাজার)
ইসলামী ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর পরিচালনা পর্ষদের উদ্যোগে ২৬ মে ২০১৮, শহরস্থ সাতকরা রেস্টুরেন্টে “মাদক ও সন্ত্রাস নির্মূলে সিয়ামের ভূমিকা শীর্ষক” এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি শিক্ষাবিদ আলহাজ্ব খলীলুর রহমান শেরওয়ানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের উপদেষ্টা পরিষদের সদস্য ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এএসএম ইয়াহইয়া।
ইফতার পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইল, দারুল আজহার শ্রীমঙ্গলের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা এমএ রহীম নোমানী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গল’র শিক্ষাসচিব মুফতী মনির উদ্দীন, পরিচালনা পর্ষদের সদস্য কাজী মাওলানা শিহাব উদ্দীন, শিক্ষাবিদ ইনাম উল্লাহ খান রুবেল, হাফিয মুহাম্মদ ইউনুস, মনজুর রশীদ কাজী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ উদীয়মান ব্যবসায়ী এইচ এম আবদুল মতিন, বিশিষ্ট কথা সাহিত্যিক আযাদ আবুল কালাম, ওয়ার্ল্ড সাইন শ্রীমঙ্গলের সিইও ইমরান আজিজ, ইসলামিক কর্নারের স্বত্বাধিকারী এইচ এম শাহাদাত হোসাইন খান, আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলার সাংগঠনিক সম্পাদক মানবাধিকারকর্মী লুৎফুল হক লোকমান, সোনারবাংলা মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আশরাফুল ইসলাম লিয়াকত, পানজাবী টেইলার্স এর প্রোপ্রাইটর মুহাম্মদ সোলাইমান খান প্রমুখ।
অনুষ্ঠানে দারুল আজহার শ্রীমঙ্গলের সহকারী শিক্ষক, উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।






