আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

শ্রীমঙ্গলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

কে এস এম আরিফুল ইসলাম

(শ্রীমঙ্গল, মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় বিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা অতিরিক্ত করায় এবং সাধারণ শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১ টায় শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করেমানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সমন্বয়ক ও মুখপাত্র শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী বিথিকা রাণী সিনহা বলেন, আমরা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই অতিরিক্ত জরিমানা আমাদের ওপর জুলুমের সামিল। আমাদের পক্ষে এতোটাকা জরিমানা বহন করা সম্ভব না। এই জরিমানা বহাল থাকলে আমাদের হয়তো পড়াশোনা ছেড়ে অকালে ঝড়ে পড়তে হবে। এই অতিরিক্ত জরিমানা বাদ দিয়ে ভর্তি বাতিল ফি বাবদ ৭০০ টাকা নিয়ে আমাদের পড়াশোনার পথ সুগম করতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। জাতির উন্নয়নে শিক্ষার ভূমিকা অপরিসীম। জাতিয় বিশ্ব বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী  মধ্যবিত্ত ও নি মধ্যবিত্ত পরিবারের সন্তান। জাতিয় বিশ্ববিদ্যালয়ের এরকম জরিমানার কারণে শিক্ষার্থীরা যদি পড়াশুনা থেকে ঝরে পরে তাহলে এই দায় নেবে কে? মানববন্ধনে বক্তরা অতি দ্রুত এই জড়িমানা বাতিল করতে শিক্ষামন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সীমান্ত পাল বলেন, জানান, শিক্ষার্থীদের ওপর ধার্য করা এই জড়িমানা অমানবিক ও অগ্রহণযোগ্য। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে টাকা ব্যবস্থা করে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা আমাদের সামর্থ অনুযায়ী শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। এদিকে শ্রীমঙ্গল সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সাথে কথা বলে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যায়ভাবে এই কাজটা করেছে। শিক্ষার্থীদের কোন সুযোগ না দিয়েই এই সিদ্ধান্ত নেওয়ায় শ্রীমঙ্গলসহ