আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দুরুদ আহমেদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে গত ২৮ মে উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ফল ওজনে কম দেওয়া, ক্রয় বাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে মূরগীসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে নজরুল ইসলামের ফলের দোকানকে ৭শত টাকা, প্রদীপ পালের ফলের দোকানকে ৭শত টাকা, সামসুর মিয়ার ফলের দোকানকে ৭শত টাকা, গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারকে ১হাজার টাকা, মিতু ষ্টোরকে ১হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার ১শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।