মৌলভীবাজার প্রতিনিধিঃ
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক এতিমদ শিক্ষার্থীদের সম্মানে সোমবার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি ও হোয়াইট পার্ল কলেজের কো-অর্ডিনেটর হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপষ্টো ও বিশিষ্ট লেখক মোঃ আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, হোয়াইট পার্ল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসনা, প্রফেসর গিয়াস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু, শ্রমিক নেতা আব্দুল আলিম হালিম, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সহ-সভাপতি মোক্তাদির হোসাইন, রাজনগর উপজেলা সভাপতি রেজওয়ানুল হক পিপুল, সরকারি কলেজ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী ও ফটোনিউজবিডি সম্পাদক এমদাদুল হক প্রমুখ। এছাড়াও স্বজন কলেজ, পৌর ও রাজনগর শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে এতিমদের সম্মানে স্বজনের ইফতার
Catagory : মৌলভীবাজার | তারিখ : মে, ২৯, ২০১৮, ৭:০১ অপরাহ্ণ • ৩ বার পঠিত






