আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

শ্রীমঙ্গলে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশেন কর্মশালা

দুরুদ আহমেদ, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে জেলা তথ্য অফিসের আয়োজনে যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন, পরিবেশ সুরক্ষা, জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমূহ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর উন্নয়নে সচেতনতামূলক দিন ব্যাপি ওরিয়েন্টেশেন কর্মশালা অনুষ্টিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশেরুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বক্তব্য রাখেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জয়নাল আবেদীন টিটো। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশেন কর্মশালায় সমাজকর্মী, শিক্ষক, ইউপি সদস্য, ইমাম, সাংবাদিক, মানবাধিকারকর্মী, ডাক্তারসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।