আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে-ছাত্র মজলিসের ইফতার মাহফিলে বক্তারা

এহসান বিন মুজাহির:: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২০১৮ সালের এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে। ২৯ মে (১২ রমজান) মঙ্গলবার উপজেলার স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথিরর বক্তব্য রাখের সংগঠনের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ইকবাল হোসাইন কয়ছর। তিনি বক্তৃতায় বলেন- বর্তমান ছাত্র সমাজ দিন দিন নৈতিকতায় নিমজ্জিত হচ্ছে। সম্ভাবনাময় ছাত্র সমাজ আজ মাদক টেন্ডারভাজি, মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছে। কিছু কালো বাজারি দেশের তরুণ প্রজন্মকে আজ সর্বনাশী ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এসবের একমাত্র কারণ তাকওয়াহীন সমাজ। কাজেই তাকওয়া ভিত্তিক সমাজ বিনিমার্ণে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কমলগঞ্জ উপজেলা সভাপতি মুুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপত্বিতে ও সেক্রেটারি তারেক আহমদের সঞ্চালনায় – বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি- মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুসলিমুর রহমান,মাওলানা হুসাইন আহমদ খালেদ, পৌর সহ সভাপতি-মাওলানা আনোয়ার হুসেন, পৌর সেক্রেটারি মাওলানা সদরুল ইসলাম মাসুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিস ৯নং ইসলামপুর ইউপি সভাপতি মাওলানা আতিকুর রহমান, আঞ্চলিক শাখার সেক্রেটারি ফাহিম,বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান নাহিদ প্রমুখ।