দুরুদ আহমেদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকার মীরের বাড়ির পুকুরের পানিতে ডুবে চাঁন মিয়ার মেয়ে অঞ্জনা বেগম (৭) একই এলাকার ইদ্রিছ মিয়ার মেয়ে তামান্ন্ বেগম (৭) দুই শিশুর মৃত্যু হয়েছে গত ২৮ মে দুপুরে। স্থানীয় সুত্রে জানা গেছে- দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও অপর শিশু আয়েশা খেলা করছিলো। এ সময় তারা পানিতে গোসলের জন্য নামলে তিনজনই সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামে এক যুবক আয়েশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরো দু’জন পানিতে ডুবে আছে। পরে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Catagory : মৌলভীবাজার | তারিখ : মে, ২৯, ২০১৮, ২:০৩ অপরাহ্ণ • ১ বার পঠিত






