আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

আধুনিকায়ন হচ্ছে সিলেট-আখাউড়া রেলপথ

মৌলভীবাজার ঃ আধুনিকায়ন হচ্ছে সিলেট-আখাউড়া রেলপথ। মিটার গেজ রেলপথের পাশাপাশি ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ এবং উন্নয়ন করা হবে স্টেশনগুলোর। এ প্রকল্প বাস্তবায়ন হবার পর সিলেট থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা। ইতিমধ্যে ২০১৭-২০১৮ সালের রিভাইজড বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যেই অর্থায়নে সম্মত হয়েছে চীন। সিলেট-আখাউড়া রেল সেকশনের উন্নয়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৭শ ৬ কোটি টাকা। এর মধ্যে চীন দেবে ১০ হাজার ২শ ৬৭ কোটি টাকা এবং সরকারী কোষাগার থেকে দেয়া হবে ৫ হাজার ৪শ ৩৮ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সুত্র জানায়- আগামী ৪ বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের টার্গেট রাখা হয়েছে। এটা বাস্তবায়িত হলে মানুষের যাতায়াত ব্যবস্থা দ্রুততর হবার পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। ৪ ঘন্টায় সিলেট থেকে ঢাকা যাওয়া যাবে। উপ-আঞ্চলিক ও আঞ্চলিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পণ্য পরিবহন ও যাত্রী বহনের জন্য ভবিষ্যৎ সক্ষমতা অর্জনের লক্ষ্যে সিলেট-আখাউড়া রেলপথটি ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ সম্পন্ন হলে প্রতিবেশী দেশের সাথে পণ্য পরিবহনের পথ সুগম হবে। একই সাথে বাণিজ্যও বাড়বে। সিলেট-আখাউড়া রেলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ডাবল লাইন হলে যাত্রী ও পণ্য পরিবহনে সময় কমবে। জানা গেছে, সিলেট-আখাউড়া রেলপথটি ডুয়েলগেজ করা না গেলে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের সুফল মিলবে না। প্রকল্পের আওতায় ২শ ২৫ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে রূপান্তর করা হবে। এছাড়া ২শ ৮২টি সেতু বা কালভার্ট ব্রডগেজ স্ট্যান্ডার্ডে আবার নির্মাণ করবে রেলওয়ে। এ রুটে থাকবে ৩৪টি স্টেশন। জানা গেছে, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অন্যতম রুট শাহবাজপুর-কুলাউড়া-আখাউড়া সেকশনটি। এ রেলপথের সর্বোচ্চ গতিসীমা ৭০ কিলোমিটার। এর ফলে সিলেট-ঢাকা যাতায়াতে সময় লাগে ৭ ঘণ্টা। আর চট্টগ্রাম যেতে লাগে প্রায় ১০ ঘণ্টা। তাই এ রেলপথটি ডাবল লাইন হলে ট্রেনের গতিসীমা হবে ১শ ২০ কিলোমিটার। এতেকরে ভ্রমণ সময় কমবে ২ থেকে ৩ ঘণ্টা। সিলেট-আখাউড়া সেকশনে অন্তর্ভুক্ত এ অংশটি কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত বিস্তৃত। শাহবাজপুর-কুলাউড়া-আখাউড়া রেলপথটি ট্রান্স-এশিয়ান রেল রুটের অন্তর্ভুক্ত। বাংলাদেশে রেলওয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ৩ প্রকল্পে চীন ২ দশমিক ৭৭ বিলিয়ন ডলার সহযোগিতা প্রদান করবে। অগ্রাধিকার ভিত্তিতে সিলেট-আখাউড়া রেলপথ আধুনিকায়ন হবে। উল্লেখ্য, সিলেট-আখাউড়া রেললাইনটি ডাবল লাইনে রূপান্তর করার উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়ে দেড় বছর আগে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চিঠিতে তিনি বলেন, সুফি আউলিয়ার পুণ্যভূমিখ্যাত সিলেট বাংলাদেশের ৭টি বিভাগের অন্যতম। নয়নাভিরাম পাহাড়বেষ্টিত সিলেট অঞ্চলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চা বাগান- যা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। পর্যটন, চা শিল্প, প্রাকৃতিক ও খনিজ সম্পদ সিলেট অঞ্চলের গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এরই প্রেক্ষিতে রেলপথে দ্রুত পণ্যসামগ্রী পরিবহনে সিলেট-আখাউড়া রেললাইনটি ডাবল লাইনে রূপান্তর করা অপিরহার্য। এরপরই মূলত এ প্রকল্পের গতি ত্বরান্বিত হয়।