আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ৩১ মে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে বিক্রি করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করা, ৫০ কেজি চাউলের বস্তায় ওজনে কম থাকাসহ বিভিন্ন অপরাধে আহম্মদ হোটেলকে ২ হাজার টাকা, মেসার্স আহম্মদ স্টোরকে ২ হাজার ৫ শত টাকা, মাহবুব রহমান স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উল্লেখ্য মোসুমী ফল লিচুতে কোন প্রকার রং পাওয়া যায়নি। একই সাথে মাছ ও কাচামাল পাইকারী ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় খুচরা ব্যবসায়ীদের মালামাল ক্রয়ের সাথে সাথে পাকা ক্রয় ভাউচার দেওয়ার জন্য। এ সময় সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।