আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে বাসের চাকায় পিস্ট হয়ে এনজিও কর্মীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের ভটের মিল নামক এলাকায় বাসায় চাকায় পিস্ট হয়ে এক এনজিও কর্র্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় এ ঘটনাটি সংঘটিত হয়।
কমলগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো জ ১১-২৮৯৬ নাম্বারের বাসটি মৌলভীবাজার যাবার সময় সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীবাজারের অদুরে ভটের মিল এলাকা অতিক্রম করছিল। হঠাৎ বাসটি খড় পরিবহন করা একটি ঠেলা গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঠেলা গাড়ীর সামনে থাকা কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের উত্তম ভট্রাচার্য্য পিংকু (৫০) বাসের চাকার নিচে পড়ে যান। তখন চালক বাস না থামিয়ে প্রায় ১০-১৫ হাত জায়গা উত্তমকে থেথলিয়ে নিয়ে যান। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়। নিহত উত্তম সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত ছিলেন। খবর পেয়ে কমলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ওসি নজরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলেও বাস আটক করা হয়েছে।