আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

মডেল একাডেমি স্কুল এন্ড বিএম কলেজের ভোকেশনাল শিক্ষার্থীদের ইফতার মাহফিল

এহসান বিন মুজাহির::

শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ মডেল একাডেমি স্কুল এন্ড বিএম কলেজের ভোকেশনাল শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ রমজান) শ্রীমঙ্গল শহরের পাঁচ ভাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মডেল একাডেমি স্কুল এন্ড বিএম
কলেজের সভাপতি, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ বদরুজ্জামান সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কু্ঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ মোঃ একরামুল কবীর। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মুমিন সাধারন সম্পাদক, লতিফিয়া ক্কারি সোসাইটি শ্রীমঙ্গল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন। প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম এ নাঈম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মৌ সিকদার।