নিজস্ব প্রতিবেদক :দুর্গম গতি,নব উদ্যম ও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এবং ব্যক্তি ও সমাজ সেবায় নিবেদিত সামাজিক ও ক্রিড়া ভিত্তিক সংগঠন দুর্জয় ক্লাবের উদ্যোগে এতিম ও মিসকিনদের সম্মানে সৈয়দ শাহমোস্তফা (রহ:) মাজার প্রাঙ্গনে আজ ১৭ইং রমজান ইফতারের আয়োজন করা হয়।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার ০৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন (এমপি)।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ আবু তাহের, শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। এছাড়াও আরো উপস্হিত ছিলেন সাংবাদিক দুরুদ আহমদ,ব্যাংক কর্মচারী ফেডারেশনের সেক্রেটারী ও জেলা কাবাডী কোচ এ.কে এম আকলু,দুর্ণীতি মুক্তকরণ জেলা যুব ফোরামের সেক্রেটারী এম এ সামাদ,ডেইলি মৌলভীবাজার ডট কমের সম্পাদক সোহেল রানা সুমন,সাংবাদিক আব্দুল বাসিত খান,সাগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম সুলতান,দুর্জয় ক্লাবের যুগ্ন সম্পাদক সিরাজুল হাসান,সোহেল আশরাফ,ওমর ফারুক ও কামরুল আহসান,এরশাদ আহমদ প্রমুখ।শতাধিক এতিম ও মিসকিনদের নিয়ে ইফতার বিতরণ অনুষ্ঠানে মোনাজাত পেশ করেন দরগাহ মসজিদের পেশ ইমাম মির্জা শামিম আহমদ।মোনাজাত শেষে ইফতার বিতরণ ও মরহুম সমাজকল্যাণ মন্ত্রীর কবর জিয়ারত করে তার আত্মার শান্তির মাগফিরাত কামনা করা হয়।
এতিম ও মিসকিনদের সম্মানে ‘দুর্জয় ক্লাবের’ ইফতার মাহফিল আয়োজন
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ৩, ২০১৮, ৮:২৮ অপরাহ্ণ • ১ বার পঠিত






