আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জে মসজিদের পাশে জামায়াত নেতার মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা পুলিশ সুপার ও ইউএনও’র কাছে অভিযোগ ॥ এএসপি সার্কেলের সরেজমিন পরিদর্শন

॥ বাবুল চন্দ্র মালাকার ॥
,মৌলভীবাজার; মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে দুইটি মসজিদ থাকার পরও জামায়াতে ইসলামী নেতার উদ্যোগে নতুন মসজিদ স্থাপন নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে জামায়াতে ইসলামী নেতার মসজিদ নির্মাণে এলাকাবাসীর পক্ষে গত রোববার মৌলভীবাজার পুলিশ সুপার, কমলগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোমবার মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) সরেজমিন পরিদর্শন করে মসজিদ নির্মাণের কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে অভিযুক্ত আব্দুল মছব্বির মসজিদ নির্মাণে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা অস্বীকার করে তাদের পারিবারিক উদ্যোগে নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন। কমলগঞ্জ থানায় দেয়া এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা যায়, শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের দক্ষিণাংশে ও উত্তরাংশে পৃথক দুইটি মসজিদ রয়েছে। মসজিদদ্বয়ের দুই পাশের মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করে আসছেন। সম্প্রতি জামায়াতে ইসলামী নেতা আব্দুল মছব্বির তার নিজ বাড়ির সম্মুখে জামায়াত শিবির এর কতিপয় লোকজনকে নিয়ে একটি নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। তাতে এলাকার সুন্নী মুসলমান বাঁধা প্রদান করলেও এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে মসজিদের কাজ চালিয়ে যান। ফলে এলাকার মুসলমান সর্বসাধারণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ফলে যেকোন সময় সংঘর্ষে রূপ নিতে পারে। অভিযোগে উল্লেখ করা হয়,