আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

 ॥ বাবুল চন্দ্র মালাকার ॥
,মৌলভীবাজার; মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর কমিটির সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি শংকর লাল সাহা ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ। পৌর পূজা উদযাপন পরিষদের শাখার সাধারণ সম্পাদক সুমন দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর এলাকার ৬টি ম-প কমিটির প্রতিনিধিবৃন্দ। বিকেলে ২য় অধিবেশনে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে বিশ্বজিত রায় সভাপতি ও জয়ন্ত দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।