আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

মৌলভীবাজারে রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

॥ বাবুল চন্দ্র মালাকার ॥
মৌলভীবাজারে ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইসিস রোগীদের আর্থিক সহায়তা প্রদান প্রকল্পের আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৮জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মো.মনিরুল ইসলাম এর পরিচালনায় চেক বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু জাহের,ডা.এ,কে,এম জিল্লুল হক,জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন। অনুষ্ঠানে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, সাংবাদিক, রোগীর আত্বীয় স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।