আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি :

‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এম.এ.ওয়াহিদ রুলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, বনা ল উজাড় রোধ এবং প্লাস্টিক, পলিথিন বন্ধে সরকার ও প্রশাসনকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। এছাড়া পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের সাথে রাজনৈতিক অঙ্গিকার থাকার দাবি বক্তাদের।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় দু’টি গ্রুপে ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।

অন্যদিকে বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ও বন বিভাগ এর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়। পর সিএমসি অফিসে লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা ঈমান আলীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।