আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের «» বগুড়া আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনার সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা «» আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা প্রদাণ «» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি

কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এম.এ.ওয়াহিদ রুলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, বনাঞ্চল উজাড় রোধ এবং প্লাস্টিক, পলিথিন বন্ধে সরকার ও প্রশাসনকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। এছাড়া পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের সাথে রাজনৈতিক অঙ্গিকার থাকার দাবি বক্তাদের।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতায় দু’টি গ্রুপে ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।
অন্যদিকে বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ও বন বিভাগ এর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়। পর সিএমসি অফিসে লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা ঈমান আলীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।