আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

শ্রীমঙ্গলে পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উদ্যাপন

আলাল আহমদ রিপন,

পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ’আসুন প্লাস্টিক দূষন বন্ধ করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির জীবিকা প্রকল্পের উদ্যোগে দিনব্যপী বিভিন্ন কর্মসুুচির মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে বিশ্ব পরিবেশ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় । মঙ্গলবার  সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব আশেকুল হক,সহকারী কমিশনার (ভুমি),শ্রীমঙ্গল উপস্থিত ছিলেন তিনি র‌্যালী উদ্বোধন করেন। এছাড়া র‌্যালীতে উপস্থিত ছিলেন ব্র্যাক জীবিকা প্রকল্পের গ্রাম উন্নয়ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ, ব্র্যাক কর্মকর্তা বৃন্দ ও অন্যান্য এনজিও প্রতিনিধি (সনাক ও ও ক্রেল প্রকল্প)। বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে সমাপ্ত হয় ।

উল্লেখ্য, ব্র্যাক-শেভরন যৌথ উদ্যোগে এবং সহযোগী সংস্থা আইডিয়া’র বাস্তবায়নে অক্টোবর ২০১৫ হতে সিলেট অঞ্চলের ১১২টি গ্রাম উন্নয়ন সংগঠনেরমাধ্যমে প্রায় ২০,০০০ দরিদ্র্য জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জীবিকা প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জীবিকা প্রকল্পের অন্যতম লক্ষ্য হল নারীর উন্নয়ন, অংশগ্রহন ও ক্ষমতায়ন। জীবিকা প্রকল্পের অধীনে ভিডিও গুলোতে মোট সদস্যের ৮০ শতাংশ নারী এবং ভিডিও (গ্রাম উন্নয়ন সংগঠন)-এর পরিচালনা পর্ষদের মোট সদস্যের ৬০ শতাংশ নারী রয়েছে। প্রকল্পের অধীনে ইতোমধ্যেই ১০৫৭ জন নারী ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি প্রশিক্ষণ পরবর্তীতে তারা ব্যবসার সাথে যুক্ত হচ্ছে।