আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান সুলতানে ভোক্তা অধিকার আইনে ৪০হাজার টাকা জরিমানা

ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ তারকা হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্টকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। নির্ধারীত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির জন্য এ জরিমানা করা হয়।
৬ জুন(বুধবার)বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজার জেলা কার্যালয়ে জাহিদুল ইসলাম নামে এক ভোক্তা কর্তৃক অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফকে (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জেলা কার্যালয়ে বসে সহকারী পরিচালক মোঃ আল-আমিন তা করেন। সেই সাথে আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতা টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের প্রেরিত ”প্রেস বিজ্ঞপ্তি”তে তথ্যটি জানানো হয়।