আজ-  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি-ইমরান, সম্পাদক-নুরুল «» শোষণ-বঞ্চণার বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করার প্রত্যয়ে জুড়ীতে ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’ «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার: এক যুবক  গ্রেপ্তার  «» বগুড়া আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন «» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির

কমলগঞ্জের শমশেরনগরে দীর্ঘ দুই বছর পর কালীবাড়ি মার্কেটের অবৈধ দখলদার উচ্ছেদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কালীবাড়ি মার্কেটের একটি দোকানকোটা দীর্ঘ দুই বছর পর অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে বণিক কল্যাণ সমিতি।
জানা যায়, শমশেরনগর কালীবাড়ি মার্কেটের একটি দোকান জনৈক মনোয়ার হোসেন দীর্ঘ দুই বছর ধরে দখল করে ব্যবসা চালিয়ে আসছেন। কালীবাড়ি কমিটির পক্ষ থেকে বার বার তাগিদ দেয়ার পর তিনি দখল না ছেড়ে আদালতে একটি মামলা করে। মামলায় আদালত কালীবাড়ি পরিচালনা কমিটির পক্ষেরায় দিলেও তিনি দখল ছাড়েননি। অবশেষে শমশেরনগর শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুলের নেতৃত্বে বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বৃহষ্পতিবার বিকাল ৩টায় মনোয়ার হোসেনের দখলে থাকা দোকানকোটা উদ্ধার করে তালা মেরে কালীবাড়ি পরিচালনা কমিটির কাছে চাবি বুঝিয়ে দেন।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।