আজ-  ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির «» মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার «» মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আশা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত «» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীমে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের «» বগুড়ায় ডিবির অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ আটক ১ «» লভীবাজারে পদ্মা ব্যাংক এর সাবেক ম্যানেজার শরিফ দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর «» বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল ও নার্সিং কলেজ প্রতিষ্ঠাকল্পে লন্ডনে মতবিনিময় অনুষ্ঠিত

বিদ্যুৎ বিহীন সাড়ে ১০ ঘন্টা বজ্রপাতে কমলগঞ্জে বিদ্যুৎ সাব-স্টেশনের এসিআর বিকল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বজ্রপাতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ সাব-স্টেশনের এসিআর বিকল হওয়ায় টানা সাড়ে ১০ ঘন্টা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। ফলে রমজান মাসে প্রচন্ড গরমে ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহকসহ ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েন। বৃহস্পতিবার (৭ জুন) সকাল ৮টায় বৃষ্টির সময়ে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, আকষ্মিকভাবে বজ্রপাতে কমলগঞ্জ সাব-স্টেশনের এসিআর ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইন থেকে সাব স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ গ্রহনের যন্ত্র পুড়ে বিকল হয়ে যায়। একই সাথে ১১ হাজার কেভি আঞ্চলিক বিভিন্ন লাইনে ও ক্ষতি সাধিত হয়। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হন। একই সময়ে বজ্রপাতে ভানুগাছ রেলওয়ে স্টেশনের কম্পিউটার সিগন্যাল সিস্টেম বিকল হয়ে পড়ে। ফলে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আন্ত:নগর কালনি এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিট বিলম্বে চলাচল করে।
পবিস কমলগঞ্জ আনঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোবারক হোসেন সরকার প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বজ্রপাতে সাব-স্টেশনের এসিআর সহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে যায়। ঘটনার পর দ্রুত সময়ে পবিস শ্রীমঙ্গল জিএম কার্যালয় থেকে ট্যাকনিশিয়ানরা এসে পুড়ে যাওয়া এসিয়ার নিয়ে যান এবং নতুন এসিআর আসার পর তা স্থাপনের কার্যক্রম শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা (৬.১৫ ঘটিকা) বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। ডিজিএম মোবারক হোসেন সরকার আরও বলেন, নতুন এসিআর সংযোগের পাশাপাশি আরও কিছু লাইন পরীক্ষা নিরীক্ষা করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। নতুন এসিআরের মূল্য কমপক্ষে ১৫ লাখ টাকা হবে বলে তিনি জানান।
এদিকে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাব উদ্দীন ফকির জানান, বজ্রপাতে এ স্টেশনের সিগন্যাল পরিচালনের কম্পিউটার বিকল হয়ে পড়ে। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে হাতে লিখে সিগন্যাল দিতে হচ্ছে।